Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনরা পাবেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩২

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

ঢাকা: নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দেশের মসজিদগুলোর খতিব, ইমাম ও মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের মাসিক সম্মানী ও উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (২১ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই পর্যায়ক্রমে নির্দিষ্ট কিছু এলাকায় এই সম্মানী প্রদানের কার্যক্রম শুরু করার জোর প্রস্তুতি চলছে। যদিও সম্মানীর সঠিক অংক এখনো নির্ধারণ করা হয়নি, তবে সরকার দ্রুততম সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করছে।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা মাহদী আমিন আরও জানান যে, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো মেধার ভিত্তিতে বৈষম্যহীন কর্মসংস্থান সৃষ্টি করা। সরকারি ও বেসরকারি চাকরির পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে মন্ত্রিসভায় বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে প্রাধান্য দিয়ে দেশের তরুণ সমাজকে দক্ষ করে গড়ে তোলা এবং বৈদেশিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী তাদের প্রস্তুত করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, ব্যবসা-বাণিজ্যের নীতিমালা সংস্কার এবং আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে উদ্যোক্তা তৈরির পথ সুগম করার ওপরও বৈঠকে গুরুত্বারোপ করা হয়। ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এটি ছিল দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক, যেখানে জনগণের কাছে দায়বদ্ধ একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

‘আমার কোনো পাতিনেতা থাকবে না’
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২

আরো

সম্পর্কিত খবর