Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সাক্ষাৎ।

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ।

এছাড়াও নৌবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমেও এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, সাক্ষাৎকালে দেশের জলসীমার সার্বিক নিরাপত্তা, সুনীল অর্থনীতি, সমুদ্রসম্পদ রক্ষা এবং নৌবাহিনীর সক্ষমতা ও আধুনিকায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারি, দেশপ্রেম এবং সমুদ্রসীমা সুরক্ষায় তাদের নিরলস প্রচেষ্টার ভূঁয়সী প্রশংসা করেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের জলসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী সর্বদা প্রস্তুত-শান্তিতে ও সংগ্রামে, সমুদ্রে, দুর্জয়।

বিজ্ঞাপন

‘আমার কোনো পাতিনেতা থাকবে না’
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২

২০২৫ সালে মুনাফায় দৃঢ় অবস্থানে রবি
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৭

২১ জিবি বোনাস ডেটা দিচ্ছে বাংলালিংক
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৩

আরো

সম্পর্কিত খবর