Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন পাকিস্তানের মন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৫ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২২

প্রয়াত বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক ফেডারেল মন্ত্রী অধ্যাপক আহসান ইকবাল

ঢাকা: পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক ফেডারেল মন্ত্রী অধ্যাপক আহসান ইকবাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

ঢাকার পাকিস্তান হাইকমিশন এক বার্তায় জানায়, অধ্যাপক আহসান ইকবাল প্রয়াত বেগম খালেদা জিয়ার চির শান্তি এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান কামনা করেন। বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে এবং আমাদের দুই দেশের জনগণকে আরও কাছে আনার ক্ষেত্রে তার অক্লান্ত অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বাংলাদেশের নব নির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক ফেডারেল মন্ত্রী অধ্যাপক আহসান ইকবাল।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর