Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২২ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৬

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

ঢাকা: বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্য, তুরস্ক, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা ঢাকায় পৌঁছেছেন।

শপথ অনুষ্ঠানে যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা, তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত তারা ঢাকায় আসেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত শনিবার চীন, জাপান, ভারত, পাকিস্তানসহ ১৪ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। অন্য দেশগুলো হচ্ছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ ও ভূটান। তবে শপথগ্রহণ অনুষ্ঠানে চীন, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া ও ব্রুনেইয়ের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশে নিযুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা।

সারাবাংলা/একে/ইআ
বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

আরো

সম্পর্কিত খবর