Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পেলেন এম সিরাজ উদ্দিন মিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০২

এম সিরাজ উদ্দিন মিয়া।

ঢাকা: মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়া।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সিরাজ উদ্দিন মিয়া ২০০৯ সালে যুগ্মসচিব থাকা অবস্থায় তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরে ২০১৬ সালে তিনি অবসরে যান। বর্তমানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে আছেন। পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন।

এর আগে, এদিন পৃথক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল করে সরকার।

বিজ্ঞাপন