Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়ে ৬ ঘণ্টায় ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ

‎স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১১ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩০

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

‎ঢাকা: ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুপুর ২টা পর্যন্ত অথাৎ সাড়ে ছয় ঘণ্টায় ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ।

‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, সারাদেশের ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হিসাব পাওয়া গেছে। অবশিষ্ট ৬ হাজার ৬২০টি কেন্দ্রের তথ্য সমন্বয় করলে এই হার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

‎তিনি বলেন, ‘সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোটের হার ৪৭ দশমিক ৯১ শতাংশ। আমরা আশা করছি দিন বাড়ার সঙ্গে সঙ্গে এই উপস্থিতি আরও বাড়বে।’

বিজ্ঞাপন

এ সময় সচিব আখতার আহমেদ নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আজিমপুর এবং গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুলের কেন্দ্রগুলো পরিদর্শন করেছি। সেখানে কোনো বিশৃঙ্খলা দেখিনি। দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন, দুপুরের দিকে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ঢল বাড়ছে।’

নির্বাচনে বিভিন্ন জায়গা থেকে আসা অনিয়ম বা বাধার অভিযোগ প্রসঙ্গে সচিব বলেন, ‘কমিশন প্রাপ্ত প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।’

‎ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে কমিশন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

আরো

সম্পর্কিত খবর