Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-১৫ আসনে দুপুর দেড়টা পর্যন্ত ভোট পড়েছে ৩৪ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৩ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১২

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-১৫ আসনে দুপুর দেড়টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৩৪ শতাংশ ভোট পড়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ঢাকা-১৫ আসনের কেন্দ্রগুলো ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

মনিপুর স্কুলের প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে জানা যায়, কোনো কেন্দ্রে ৩৫ শতাংশ, কোনোটায় ৫০ শতাংশ, কোনোটায় ২৫ শতাংশ আবার কোনোটায় ৩২ শতাংশ এমন করে ভোট পড়েছে।

আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আলতাফ হোসেন বলেন, ‘একটি কেন্দ্রের ছয়টি বুথে ২৩৬১ ভোটারের মধ্যে দুপুর দেড়টার মধ্যে ৫৬৪ ভোট পড়েছে, যা ২৩.৯১ শতাংশ।’

বিজ্ঞাপন

সেন্টারের আরেক প্রিজাইডিং অফিসার হুমায়ূন আজাদ জানান, দুপুর ২টা পর্যন্ত ২৩৫৪ ভোটারের মধ্যে, ভোট পড়েছে ৭৪৯টি, যা ৩১.৮১ শতাংশ।

আলীম উদ্দিন স্কুলের প্রিজাইডিং অফিসার রাশেদুল ইসলাম এবং অন্যরা জানান, আজ দুপুর পর্যন্ত ১০ হাজার ভোটারের মধ্যে ৩৭ শতাংশ ভোট পড়েছে।

উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে জানা যায়, এখানের ৬টা কেন্দ্রের কোনো আসনে দুপুর ১২টা পর্যন্ত ২৫ শতাংশ, কোনোটায় ৩৬.৭২ শতাংশ আবার কোনোটায় ৫০ শতাংশের অধিক ভোট পড়েছে। আর এ রকমই অন্যান্য কেন্দ্রেও ভোট পড়েছে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারদের উপস্থিতি।

উল্লেখ্য, ঢাকা ১৫ আসনের মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪০ হাজার ৪৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার হলো এক লাখ ৭৫ হাজার ১৪২ জন এবং নারী ভোটার হলো এক লাখ ৬৫ হাজার ৩৩৮ জন।

ঢাকা-১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আট প্রার্থী। আসনটিতে প্রধান প্রতিদ্বন্দ্বি জামায়াতের আমির দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শফিকুর রহমান ও বিএনপির ধানের শীষের প্রার্থী মো. শফিকুল ইসলাম। এ ছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো. সামসুল হক, কাস্তে প্রতিকের আহাম্মদ সাজেদুল হকসহ আরও চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর