Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি সফরে কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন: জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৮ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: টানা ২০ দিনের নির্বাচনি সফরে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটেছেন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, দীর্ঘ সফরে কেউ যদি কোনোভাবে কষ্ট পেয়ে থাকেন তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থনা করছি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেজবুক পেজে তিনি লেখেন, ‘প্রায় ২০ দিনের সফরে দেশের বিভিন্ন অঞ্চলে জনগণের কাছে হাজির হওয়ার সুযোগ পেয়েছি। এই সফরে দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। পরিবর্তনের জন্য উন্মুখ মানুষের উপস্থিতিতে প্রতিটি জমায়েত হয়ে উঠেছিল ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি।

বিজ্ঞাপন

পাহাড় কিংবা সমতলে, শহর ও গ্রামে, নারী-পুরুষ সকলেই বেইনসাফির শিকল ভেঙে এক নতুন সূর্যোদয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সফরে জুলাই শহিদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। প্রাণাধিক প্রিয় স্বজনকে হারানোর পর তাদের প্রত্যাশা- স্বজন হত্যার ন্যায়বিচার এবং একটি বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশ।

এই সফর সফল করতে দেশের বিভিন্ন প্রান্তে বিপুলসংখ্যক মানুষ অক্লান্ত পরিশ্রম করেছেন। নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেছেন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যরা, সাংবাদিকরা, আমার সহকর্মী ভাই ও বোনেরা এবং জানা-অজানা আরও অসংখ্য শুভাকাঙ্ক্ষী। তাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমাদের এই সফরে যাত্রাপথে কিংবা জমায়েত চলাকালে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, মেহেরবানি করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা মহান রবের নিকট আপনাদের এই কষ্টের উত্তম প্রতিদান কামনা করছি।

একটি নিরাপদ, মানবিক ও ইনসাফের বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটদান এবং ফলাফল গ্রহণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যাবো, ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা আমাদের সকলকে দেশের কল্যাণের জন্য কবুল করুন। আমীন।’

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

বগুড়ায় ইফতারে টক দই বিক্রির শীর্ষে
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৯

আরো

সম্পর্কিত খবর