Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে ৬৫-৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

‎স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৮ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৭

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি: সারাবাংলা

‎ঢাকা: ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উপস্থিতি অতীতের যেকোনো সময়ের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের অভূতপূর্ব আগ্রহের ওপর ভিত্তি করে এবার ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে বলে তিনি ব্যক্তিগত অভিমত ব্যক্ত করেন।

‎মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

‎নির্বাচন কমিশনার জানান, তথ্য বিশ্লেষণ অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা প্রায় ১৩ কোটি। এর মধ্যে প্রায় ৪ কোটিই তরুণ ভোটার। তিনি বলেন, ‘তরুণ প্রজন্মের মধ্যে এবার ভোট দেওয়ার স্পৃহা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। এই বিশাল সংখ্যক তরুণকে কেন্দ্রমুখী করতে আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি। এমনকি গত ৩১ অক্টোবর পর্যন্ত সময় বাড়িয়ে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যদি এই ৪ কোটির বড় অংশ কেন্দ্রে আসে, তবে ভোটের হারে বড় পরিবর্তন আসবে।’

‎এ সময় ১৩ কোটি ভোটারের প্রায় অর্ধেকই নারী উল্লেখ করে তিনি বলেন, ‘বিগত নির্বাচনগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবার সেই উদ্দীপনা আরও বেড়েছে।’ মাঠ পর্যায়ের পরিস্থিতি এবং প্রচার-প্রচারণা বিশ্লেষণ করে তিনি মনে করেন, পরিবেশ অনুকূলে থাকলে ভোটার উপস্থিতি ৭০ শতাংশের ঘর স্পর্শ করা অসম্ভব নয়।

‎আনোয়ারুল ইসলাম সরকার আরও বলেন, ‘সুনির্দিষ্ট সংখ্যা বলা কঠিন হলেও অতীতের অভিজ্ঞতায় আমি ব্যক্তিগতভাবে আশাবাদী। সচেতনতা বৃদ্ধি এবং উৎসবমুখর পরিবেশের কারণে মানুষের মধ্যে ভোট দেওয়ার যে মানসিকতা তৈরি হয়েছে, তাকেই এই ইতিবাচক পরিবর্তনের মূল কারণ হিসেবে দেখছি।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

আরো

সম্পর্কিত খবর