Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনএসআইয়ের নামে ভুয়া অফিস আদেশ, ইসির সতর্কবার্তা

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৬ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৫

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) নাম ব্যবহার করে প্রচারিত একটি ‘বিশেষ প্রটোকল’ বা অফিস আদেশকে সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন।

ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক সই করা এই বিজ্ঞপ্তিতে সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যমের এসব ভিত্তিহীন তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সেসঙ্গে এসব অপপ্রচার রোধে গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি এনএসআইয়ের নাম ব্যবহার করে নির্বাচনের ফলাফল ঘোষণা এবং নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতা নিয়ে একটি কথিত অফিস আদেশ ছড়িয়ে দেওয়া হয়েছে। ওই নথিতে নির্বাচনের ফলাফল এবং বিভিন্ন বাহিনীর ভূমিকা নিয়ে যে তথ্য দেওয়া হয়েছে, তার কোনো ভিত্তি নেই।

‎বিজ্ঞপ্তিতে ইসি স্পষ্ট করে বলেছে, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সরাসরি কোনো প্রশাসনিক সংশ্লিষ্টতা নেই। এটি মূলত জনমনে বিভ্রান্তি ছড়ানোর একটি উদ্দেশ্যপ্রণোদিত চেষ্টা।

‎নির্বাচন সংক্রান্ত যেকোনো গুজব, অপপ্রচার বা আচরণবিধি লঙ্ঘনের তথ্য জানাতে একটি বিশেষ ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করা হয়েছে। এই সেলটি আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ২৪ ঘণ্টা চালু থাকবে।

‎সরাসরি যোগাযোগের নম্বরগুলো হলো:

‎০২৫৫০০৭৪৭০

‎০২৫৫০০৭৪৭১

‎০২৫৫০০৭৪৭২

‎০২৫৫০০৭৪৭৪

‎০২৫৫০০৭৫০৬

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

চকরিয়ায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
২১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর