ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের আসনভিত্তিক সংখ্যাগত তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৮ ফেব্রুয়ারি) দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) এ সংক্রান্ত জরুরি চিঠি পাঠানো হয়েছে।
ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম সই করা এই চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য গত ৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১ হাজার ৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের নির্বাচনি আসনভিত্তিক বিন্যাস ও সংখ্যাগত তথ্য সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার মধ্যে জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনে পাঠানো জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছিল, নিয়োগপ্রাপ্ত এই ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। তারা মূলত আচরণবিধি লঙ্ঘন রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন এবং বিজিবি ও কোস্টগার্ডের মতো স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
মাঠপর্যায়ে তদারকি জোরদার করতেই ইসি এই তথ্য দ্রুত সংগ্রহ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের আসনভিত্তিক তালিকা চেয়ে ইসির চিঠি
স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৮ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২০
৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৮ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২০
সারাবাংলা/এনএল/এইচআই