Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুধবার ইসির উচ্চপর্যায়ের সমন্বয় সভা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৫ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২

-ফাইল ছবি : সারাবাংলা

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি চূড়ান্ত করতে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) উচ্চপর্যায়ের সমন্বয় সভায় বসবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম সই করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, আগারগাঁওয়ের নির্বাচন ভবনে, নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

ইসি সূত্রে জানা গেছে, বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় এই সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সভায় অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সভায় অংশ নেবেন।

বিজ্ঞাপন

জানা গেছে, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা এবং নির্বাচনি কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হবে এই সভায়।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠানের দিন নির্ধারিত রয়েছে। হাতে সময় কম থাকায় শেষ মুহূর্তের প্রস্তুতি এবং প্রশাসনিক সমন্বয়ের লক্ষ্যেই এই জরুরি সভা ডাকা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর