Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন বিদেশি কূটনীতিকরা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৯ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৮

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে বিদেশি কূটনীতিকরা। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তারা এই জাদুঘর পরিদর্শন করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় অবস্থিত সকল কূটনৈতিক মিশন, জাতিসংঘ সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার অফিস থেকে জুলাই জাদুঘর পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়। সে অনুযায়ী ঢাকাস্থ বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার, সিডিএ, আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের সংস্থাগুলির প্রধানরা জুলাই জাদুঘর পরিদর্শন করেন।

জুলাই জাদুঘর পরিদর্শনকালে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

বিজ্ঞাপন

এর আগে গত ২০ জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আইন সবার জন্য সমান: ভূমিমন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো

সম্পর্কিত খবর