Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হাবীব উল্লাহ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৩ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৬

লিবিয়ায় নতুন রাষ্ট্রদূত হাবীব উল্লাহকে স্বাগত জানান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা।

ঢাকা: লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ।

সোমবার (২ ফেব্রুয়ারি) লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে যোগদান করেন তিনি।

লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিলে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রদূতকে স্বাগত জানান।

মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ সেনাবাহিনীতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তাকে লিবিয়ায় রাষ্ট্রদূত নিযুক্ত করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর