Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ

সারাবাংলা ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৪ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৩

ছবি: সংগৃহীত

ঢাকা: ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ৪.১ মাত্রার একটি মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দূরে সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৫০ কিলোমিটার। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-ও একই তথ্য প্রদান করেছে।

ভূমিকম্পটি মৃদু হওয়ায় এবং গভীরতা বেশি থাকায় বড় ধরনের কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বগুড়ায় ইফতারে টক দই বিক্রির শীর্ষে
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৯

আরো

সম্পর্কিত খবর