Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৪ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫২

মোহাম্মদ এজাজ।

ঢাকা: ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (১ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. আশিকুর রহমান মোহাম্মদ এজাজের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে।

বিজ্ঞাপন

দুদকের আবেদনে আরও বলা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার ও হোটেল শেরাটন দখলভার, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি কর্পোরেশনের ভ্যান সার্ভিস, ফুটপাতে দোকান বরাদ্দসহ ডিএনসিসির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২২ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ৮ বিধি অনুযায়ী অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে বক্তব্য গ্রহণের জন্য নোটিশ দেওয়া হলেও মোহাম্মদ এজাজ দুদক কার্যালয়ে উপস্থিত হননি।

আবেদনে আশঙ্কা প্রকাশ করে বলা হয় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন নিষিদ্ধ করা জরুরি।

বিজ্ঞাপন

বগুড়ায় ইফতারে টক দই বিক্রির শীর্ষে
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৯

আরো

সম্পর্কিত খবর