Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন বাংলাদেশ গড়ে তুলতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: আলী রীয়াজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ১৯:২৬ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১১:৩৬

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।

রংপুর: নতুন করে বাংলাদেশ গড়ে তুলতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, ‘আগামী দিনে তরুণদের হাতে কেমন বাংলাদেশ তুলে দেওয়া হবে—তার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারিত হবে এই হ্যাঁ ও না ভোটের মাধ্যমে।’

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রংপুরের আবু সাঈদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত বিভাগীয় পর্যায়ের ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘‘হ্যাঁ ভোট দিলে তরুণরা পাবে একটি নতুন, বৈষম্যহীন বাংলাদেশ। জুলাই সনদ কালো কালিতে লেখা হলেও মূলত এটি লেখা হয়েছে জুলাই আন্দোলনে শহিদদের রক্ত দিয়ে। এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘গণভোটে কোনো ব্যক্তিকে ভোট দেওয়া হচ্ছে না। জনগণ যদি হ্যাঁ বলে, তবে কোনো রাজনৈতিক দলেরই ক্ষমতা থাকবে না সংস্কার আটকে রাখার। দীর্ঘ ষোল বছর ধরে জনগণের টাকা লুটপাট হয়েছে। গণভোটে হ্যাঁ ভোট দিলে অনেক ক্ষেত্রে এই লুটপাট ও দুর্নীতি বন্ধ হবে।’

ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, ‘বাংলাদেশে যাতে আবার কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, সে জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। গণভোট সেই সজাগ থাকার অন্যতম হাতিয়ার।’

সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য কমিশন) মনির হায়দারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

চকরিয়ায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
২১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর