Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনোনয়নপত্র আপিল: ইসিতে ৫ম দিনের শুনানি চলছে

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ১১:৪৬ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১১:৪৭

মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পঞ্চম দিনের কার্যক্রম চলছে। ছবি: সারাবাংলা

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পঞ্চম দিনের কার্যক্রম চলছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং অন্য নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে আজ আপিল নম্বর ২৮১ থেকে ৩৫০ পর্যন্ত মোট ৭০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি বিকেল ৫টা পর্যন্ত চলবে।

এর আগে গত চার দিনে ২৮০টি আপিল নিষ্পত্তি হয়েছে। সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১০–১৮ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর