Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটকেন্দ্র সংস্কার ও সিসি ক্যামেরা স্থাপনে অনুমতি লাগবে না ইসির

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ২১:১২ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১১:১০

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কেন্দ্রের সংস্কার ও সিসি ক্যামেরা স্থাপনে নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি লাগবে না। এ সংক্রান্ত একটি নির্দেশনা স্থানীয় সরকার বিভাগ ও শিক্ষা প্রকৌশলী অধিদফতরকে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৮ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

ইসির চিঠিতে বলা হয়েছে, ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত সংস্কার, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও মেরামত, পাশাপাশি ভোটকেন্দ্রে যাতায়াতের জন্য ব্যবহৃত ভাঙা ও সংকীর্ণ রাস্তা মেরামতের কাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের আলাদা সম্মতি ছাড়াই সম্পন্ন করতে পারবে।

বিজ্ঞাপন

চিঠিতে আরও বলা হয়, এসব প্রস্তুতিমূলক কাজ দ্রুত সম্পন্ন হলে ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু ভোট পরিচালনায় সহায়ক হবে। এ সিদ্ধান্তের ফলে মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও আশা করছে কমিশন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন

বগুড়ায় ইফতারে টক দই বিক্রির শীর্ষে
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৯

আরো

সম্পর্কিত খবর