Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ ২০ অক্টোবর, প্রস্তুত ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ২০:০৬ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২১:১২

নির্বাচন কমিশন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে আগামী ২০ অক্টোবর। ইতোমধ্যে খসড়া তালিকা নিয়ে আসা দাবি-আপত্তি নিষ্পত্তির কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন চলছে চূড়ান্ত তালিকাভুক্তির শেষ ধাপের প্রস্তুতি।

শনিবার (১৮ অক্টোবর) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের জন্য ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে মোট ২ লাখ ৪৪ হাজার ৪৬টি ভোটকক্ষ থাকবে।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। পরবর্তীতে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয় দাবি-আপত্তি জানানোর জন্য। এসব দাবি-আপত্তি মাঠ পর্যায়ে নিষ্পত্তি করা হয়েছে ১২ অক্টোবর পর্যন্ত।

বিজ্ঞাপন

বর্তমানে কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে, যা প্রকাশ করা হবে ২০ অক্টোবর।

বিজ্ঞাপন

বগুড়ায় ইফতারে টক দই বিক্রির শীর্ষে
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৯

আরো

সম্পর্কিত খবর