Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতীক নিয়ে সিইসি’র সঙ্গে এনসিপি’র বৈঠক আজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ০৯:৫৭

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলীয় প্রতীক নিয়ে আলোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবে আজ রোববার।

শনিবার (১২ জুলাই) সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আজ রোববার সকাল সাড়ে ১০টায় সিইসি’র সঙ্গে বৈঠকের সময় দেওয়া হয়েছে। দলীয় প্রতীক নিয়ে আলোচনার জন্য সময় চেয়েছিল এনসিপি।’

উল্লেখ্য, গত ২২ জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। আবার তার আগে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য ১৭ এপ্রিল একই প্রতীক চায়। এ ছাড়া দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠকও করে ইসির সঙ্গে।

বিজ্ঞাপন

শাপলা নিয়ে এই কাড়াকাড়ির মধ্যেই প্রতীকটি তফসিল অন্তর্ভুক্তই করা বাদ দেয় ইসি।

এর আগে, বুধবার (৯ জুলাই) জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে শাপলা ছাড়াই ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি, যা ওইদিনই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায়।

বর্তমানে ৫১টি দল নিবন্ধিত দল আছে। বাকি প্রতীকগুলো স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য নতুন দলগুলোকে বরাদ্দ দেওয়া হবে।

সারাবাংলা/এনএল/এমপি
বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আইন সবার জন্য সমান: ভূমিমন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো