Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক সিইসি এটিএম শামসুল হুদা আর নেই

‎স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৫ ১২:৩১ | আপডেট: ৫ জুলাই ২০২৫ ১২:৫১

সাবেক সিইসি এটিএম শামসুল হুদা।

ঢাকা: ‎সাবেক সিইসি এটিএম শামসুল হুদা মারা গেছেন। শনিবার (৫ জুলাই) সকালে গুলশানে বাস ভবনে ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ভগ্নিপতি আশফাক কাদেরী।

‎ভগ্নিপতি আশফাক কাদেরী আরও জানান, মরহুমের মরদেহ এখন ইউনাইটেড হাসপাতালে রয়েছে। মেয়ের যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা হবে। মৃত্যুকালে স্ত্রী ও মেয়ে রেখে গেছেন তিনি।

‎ভগ্নিপতি আরও বলেন, ‘ শনিবার (৫ জুলাই) ৯টায় বাসায় মারা যান সাবেক সিইসি। পরে তাকে হাসপাতালে আনা হয়, চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ টি এম শামসুল হুদা ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) অন্তর্ভুক্ত হন। প্রশাসনিক দায়িত্বে থাকা অবস্থায় তিনি বাগেরহাটের মহকুমা প্রশাসক (এসডিও), পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব, এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০০ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি। ‎এরপর ২০০৭ সালে তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বিজ্ঞাপন

১০ জুলাই ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন এটিএম শামসুল হুদা। তিনি ছিলেন বাংলাদেশের দশম প্রধান নির্বাচন কমিশনার। তার অধীনে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

‎সারাবাংলা/এনএল/এমপি
বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আইন সবার জন্য সমান: ভূমিমন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো