Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রের মূলনীতি নিয়ে ঐকমত্য হয়নি: আলী রীয়াজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৯:৪৫ | আপডেট: ২৫ জুন ২০২৫ ২৩:১৯

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।

ঢাকা: রাষ্ট্রের মূলনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।

বুধবার (২৫ জুন) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের ষষ্ঠ দিনের দ্বিতীয় দফার বৈঠক শেষে তিনি এই কথা জানান।

আলী রীয়াজ বলেন, ‘কমিশন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) প্রস্তাব পরিবর্তন করেছে। এর পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাব দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এনসিসির কাঠামোগত পরিবর্তন এনে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, দুই কক্ষের স্পিকার, রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির প্রতিনিধি সদস্য থাকবেন। এ বিষয়ে অধিকাংশ দল স্বাগত জানিয়েছে। কিছু দল আপত্তি জানিয়েছে। আরও কিছু পরামর্শও এসেছে। এ নিয়ে পূর্ণাঙ্গ প্রস্তাব আগামী সপ্তাহে করা হবে।’

বিজ্ঞাপন

সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে সিদ্ধান্তে না এলে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে সিদ্ধান্তে আসা যাচ্ছে না বলেও জানান আলী রীয়াজ।

সারাবাংলা/এফএন/এমপি