Wednesday 08 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ১৬:১৪

ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

ঢাকা: অবৈধভাবে সাব-রেজিস্ট্রারদের ব্যাপক বদলির মাধ্যমে শতকোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) মাসুমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুদকের কার্যালয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন এই আবেদন জমা দেন। আবেদনের সঙ্গে ৮ মাসে সাব-রেজিস্ট্রার বদলিতে ঘুষ লেনদেন শতকোটি শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের সময়কালে আট মাসে (অক্টোবর ২০২৪ থেকে এপ্রিল ২০২৫) আইন মন্ত্রণালয়ের অধীনে সাব-রেজিস্ট্রারদের বদলিকে কেন্দ্র করে বিপুল পরিমাণ ঘুষ লেনদেন হয়েছে। এ সময়ে নিবন্ধন অধিদফতরের ৪০৩ জন সাব-রেজিস্ট্রারের মধ্যে অন্তত ২৮২ জনকে বদলি করা হয়, যার মধ্যে প্রায় ২০০ জন ঘুষের মাধ্যমে পছন্দের কর্মস্থল নিশ্চিত করেছেন বলে অভিযোগ রয়েছে। প্রতি বদলির জন্য ৫০ থেকে ৬০ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া, বদলির ক্ষেত্রে প্রচলিত নীতিমালা মানা হয়নি বলেও অভিযোগ ওঠে। নিয়ম অনুযায়ী কর্মকর্তা ও অফিসের গ্রেড মিলিয়ে বদলি হওয়ার কথা থাকলেও, বাস্তবে ঘুষের বিনিময়ে নিম্ন গ্রেডের কর্মকর্তাদের উচ্চ গ্রেডের অফিসে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে ঘুষ দিতে অস্বীকৃতি জানানো এ গ্রেডের কর্মকর্তাদের অনেককে নিম্ন গ্রেডের অফিসে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে তাদের বারবার বদলির মুখোমুখি হতে হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, কোনো কোনো কর্মকর্তাকে যোগদানের আগের দিনই পুনরায় বদলির নির্দেশ দেওয়া হয়েছে, যা এই অনিয়মের মাত্রা স্পষ্ট করে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে, গত বছরের ১ জুন আইন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি জারি করে বদলি ও পদায়নে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার বিষয়ে সতর্কতা প্রদান করে। তবে অভিযোগ রয়েছে, ওই সতর্কতা জারির আগেই বড় অঙ্কের ঘুষ লেনদেন সম্পন্ন হয়ে যায় এবং বিজ্ঞপ্তির পর আর কোনো বদলির আদেশ দেওয়া হয়নি।

এই অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান চেয়ে দুদকের কাছে আবেদন করা হয়েছে।

বিজ্ঞাপন

মাটিহীন বাগান!
৮ এপ্রিল ২০২৬ ১৭:২৯

আরো

সম্পর্কিত খবর