Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক আনিস আলমগীরের জামিন শুনানি হাইকোর্টের কার্যতালিকায়

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ১৪:৪৭ | আপডেট: ৫ মার্চ ২০২৬ ১৬:২৭

সাংবাদিক আনিস আলমগীর।

ঢাকা: একটি মামলায় কারাবন্দি সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে।

এর আগে, গত ২২ জানুয়ারি ঢাকার মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গত বছরের ডিসেম্বর থেকে তিনি কারাগারে রয়েছেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।

বিজ্ঞাপন

পরদিন ১৫ ডিসেম্বর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে তার পক্ষ থেকে জামিন আবেদন করা হয়। তবে আদালত জামিন নামঞ্জুর করে তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর