Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রসিকিউটরদের দ্বন্দ্বে বিচারকাজ ব্যাহত হবে না: চিফ প্রসিকিউটর

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০২ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৬

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

ঢাকা: প্রসিকিউটরদের পালটাপালটি অভিযোগে বিচারপ্রক্রিয়া প্রভাবিত হবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, প্রসিকিউটরদের দুই পক্ষ থেকে যেসব অভিযোগ আসছে দায়িত্বে থাকা পর্যন্ত সেগুলো কখনোই বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করতে পারবে না।

তিনি স্পষ্ট করে জানান, আপসের সংস্কৃতি তিনি মানেন না। তার মাধ্যমে কোনো নির্দোষ ব্যক্তি হয়রানির শিকার হবে না এবং কোনো অপরাধীও পার পেয়ে যাবে না। এ বিষয়ে তিনি দৃঢ় অবস্থান নেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিচার থমকে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ট্রাইব্যুনাল একটি পরিবারের মতো। ভেতরে মতভেদ থাকতে পারে, আলোচনা-সমালোচনাও হতে পারে। তবে এসবের সমাধান হবে অভ্যন্তরীণভাবেই এবং বিচারপ্রক্রিয়া চলমান থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর