Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি আবুল কালাম আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৮ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫১

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন আবুল কালাম আজাদের বিদেশ গমন নিষিদ্ধ করার আবেদন করেন।

আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে পারেন এমন আশঙ্কার তথ্য বিশ্বস্ত সূত্রে পাওয়া গেছে। সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর