Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এডিসি শিবলী নোমান’র দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৩ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৩

সাবেক এডিসি এসএম শিবলী নোমান। ছবি: সংগৃহীত

ঢাকা: পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এসএম শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। স্বর্ণ চোরাচালান, ক্যাসিনো ব্যবসা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান চলমান থাকায় এ আদেশ দেওয়া হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপসহকারী পরিচালক রুবেল হোসেন আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, শিবলী নোমানের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান, ক্যাসিনো ব্যবসাসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তাধীন রয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে দেশে অবস্থান করলেও যেকোনো সময় বিদেশে পালানোর চেষ্টা করতে পারেন। সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধান নিশ্চিত করতে তার বিদেশ গমন নিষিদ্ধ করা অত্যাবশ্যক। এমন যুক্তি তুলে ধরা হয় আবেদনে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর