Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্যারাবনে মিলল ৯৫ হাজার ইয়াবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪২

কোস্ট গার্ডের অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ জালিয়াপাড়া সংলগ্ন প্যারাবন এলাকায় অভিযান চালিয়ে ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, উপকূলীয় এলাকায় মাদক পাচার প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর