Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ত্রাসবিরোধী মামলায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী আদনান খালাস

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ১৩:৪০ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৬:৩১

হাইকোর্ট। ছবি: সারাবাংলা

ঢাকা: সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আদনানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১২ জানুয়ারি) বিচারপতি মো. নুরুল ইসলামের একক বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

শুনানিতে আদনানের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শেখ আলী আহমেদ খোকন। রায় ঘোষণার পর তিনি বলেন, এই রায়ের মাধ্যমে আদনান নির্দোষ প্রমাণিত হয়েছেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ২৩ অক্টোবর রাজধানীর খিলগাঁও বটতলা বায়তুল ফালাহ জামে মসজিদের পাশে মো. আদনানের কাছে হিযবুত তাহরীরের লিফলেট পাওয়ার অভিযোগে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় খিলগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

পরবর্তীতে ২০২৩ সালের ১৬ এপ্রিল ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান ওই মামলায় আদনানকে দুই বছরের কারাদণ্ড দেন।

এই রায়ের বিরুদ্ধে আদনান হাইকোর্টে আপিল করেন। আপিলের শুনানি শেষে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বাতিল করে তাকে খালাস দেন। উল্লেখ্য, আদনান আগে থেকেই জামিনে ছিলেন।

সারাবাংলা/টিএম/এমপি
বিজ্ঞাপন

আকিজ গ্রুপে কাজের সুযোগ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৮

চাকরি দিচ্ছে আরএফএল
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৪

আরো

সম্পর্কিত খবর