Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি শম্ভুর ৩৩ বিঘা জমি জব্দ, অবরুদ্ধ ১৬ হিসাব

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ১৭:৪৯

বরগুনা-১ আসনের সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

ঢাকা: বরগুনা-১ আসনের সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নিজ নামে থাকা ৩৩ বিঘা জমি ও উত্তরা ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া একটি পারিবারিক সঞ্চয়পত্র, দুটি এফডিআর, দুটি গাড়ি ও ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এসব জব্দ ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক খাইরুল ইসলাম।

জব্দ সম্পদের আনুমানিক মূল্য ২ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকা ধরা হয়েছে। অবরুদ্ধ হিসাবে ১০ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৭৮২ টাকা রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৪১ লাখ ২০ হাজার ১২৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখাসহ নিজ নামের ১৬টি ব্যাংক হিসাবে ৪১ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৭০২ টাকার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করায় মামলা করা হয়েছে। নিজের অর্জিত স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাতের প্রচেষ্টায় রয়েছেন আসামি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। সুষ্ঠু তদন্তের তার এসব সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরএম/এমপি
বিজ্ঞাপন

চকরিয়ায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
২১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৯

আরো