Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাবিবুল আউয়ালের ১০ দিনের রিমান্ড আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১২:১৪ | আপডেট: ২৬ জুন ২০২৫ ১৪:৫৩

সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি

ঢাকা: প্রহসনের নির্বাচনের অভিযোগে বিএনপির করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরের মধ্যে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে। এরপর শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করবেন বিচারক।

এর আগে, বুধবার দুপুরে রাজধানীর মগবাজার এলাকায় আত্মীয়ের বাসায় অভিযান চালিয়ে হাবিবুল আউয়ালকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

ডিবির যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম জানান, গ্রেফতার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করেছিলেন হাবিবুল আউয়াল। এজন্য তাকে ধরতে বেগ পেতে হয়েছে।

জাতীয় নির্বাচনের ফল পরিবর্তনসহ প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগে গেল ২২ জুন সাবেক তিন সিইসিসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। এ মামলায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা কাজী রকিবউদ্দীন আহমদ, কেএম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশন ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তাদের আসামি করা হয়। এছাড়া গ্রেফতার আরেক সিইসি কেএম নুরুল হুদাকেও চারদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরএম/এমপি
বিজ্ঞাপন

চকরিয়ায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
২১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৯

আরো