Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি জিয়াউর রহমানের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১৮:৪৬ | আপডেট: ২৩ জুন ২০২৫ ২১:৪৬

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক এমপি জিয়াউর রহমান।

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক এমপি জিয়াউর রহমানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার স্ত্রী কাশমেরী বেগমের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ জুন) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি বলেন, আসামি পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহারের মধ্যে ১ কোটি ৮ লাখ ৩২ হাজার ৮৫৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার নিজ ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত পাঁচটি হিসাবে মোট জমা ও উত্তোলনসহ ১০ কোটি ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে জিয়াউর রহমানের স্ত্রী কাশমেরী বেগমের বিরুদ্ধে ৫২ লাখ ৪৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার নামে-বেনামে আরও সম্পদ থাকতে পারে জানিয়ে বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়।

সারাবাংলা/আরএম/এমপি
বিজ্ঞাপন

চকরিয়ায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
২১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৯

আরো