Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাসার চেয়ারম্যানের স্ত্রীর ফ্ল্যাট জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১৭:৪০ | আপডেট: ১৮ জুন ২০২৫ ১৯:১৪

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার

ঢাকা: নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী গ্রুপটির পরিচালক মিসেস নাসরিন ইসলামের নামে থাকা দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫৫ কোম্পানির বিপুল শেয়ার অবরুদ্ধ করা হয়।

বুধবার (১৮ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এসব জব্দ ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম।

জব্দ হওয়া ফ্ল্যাট দুটি মহাখালী ডিওএইচএসে অবস্থিত, যার মূল্য চার কোটি টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

দুদকের আবেদনে বলা হয়, নাসরিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ঘুস ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮৫০ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করে নিজ ভোগদখলে রাখার দায়ে করা হয়েছে। আসামি নিজের নামীয় স্থাবর-অস্থাবর এসব সম্পদ বিক্রি, স্থানান্তরের চেষ্টা করছেন। এসব সম্পদ বিক্রি হলে রাষ্ট্রের ক্ষতির কারণ রয়েছে। তাই অবিলম্বে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরএম/এমপি
বিজ্ঞাপন

আরো