Wednesday 08 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবাননে ইসরায়েলের হামলা, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
৮ এপ্রিল ২০২৬ ২৩:৪৭

হরমুজ প্রণালীর কাছে উপসাগরে একটি ট্যাঙ্কার যাত্রা করছে। ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েল লেবাননে নির্বিচারে হামলার জেরে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও প্রণালি দিয়ে ট্যাংকার চলাচল চালু রাখা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির একটি গুরুত্বপূর্ণ শর্ত।

বুধবার (৮ এপ্রিল) আইআরজিসি-ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, আজ সকালে ইরানের অনুমতি নিয়ে দুটি তেলবাহী ট্যাংকার প্রণালী অতিক্রম করতে পারলেও এরপর থেকে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলায় কারণে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিও জানিয়েছে, জাহাজ চলাচল স্থগিত করা হয়েছে এবং উভয় সংবাদমাধ্যমই লেবাননে ইসরায়েলের চলমান হামলাকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে।

বিজ্ঞাপন

অনুমতি ছাড়া হরমুজ দিয়ে জাহাজ চালালে ‘ধ্বংস করা হবে’ হলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। জাহাজ ব্রোকার এসএসওয়াই (SSY) বিবিসি ভেরিফাইকে নিশ্চিত করেছে যে উপসাগরীয় অঞ্চলে থাকা জাহাজগুলোকে ইরান হুশিয়ারি দিয়ে বলেছে, “সব জাহাজের দৃষ্টি আকর্ষণ করছি। সব জাহাজের দৃষ্টি আকর্ষণ করছি। পারস্য উপসাগর ও ওমান সাগরে থাকা সব জাহাজের দৃষ্টি আকর্ষণ করছি। এটি আইআরজিসি নৌবাহিনীর স্টেশন। হরমুজ প্রণালী দিয়ে চলাচল এখনও বন্ধ রয়েছে এবং প্রণালী অতিক্রমের আগে আইআরজিসির অনুমতি নিতে হবে। কোনো জাহাজ সমুদ্রে প্রবেশের চেষ্টা করলে সেটিকে লক্ষ্য করে ধ্বংস করা হবে।”

এসএসওয়াই-এর ট্যাংকার গবেষণা বিভাগের প্রধান ক্লেয়ার গ্রিয়ারসন বিবিসি ভেরিফাইকে জানান, আন্তর্জাতিক সামুদ্রিক সতর্কতার জন্য ব্যবহৃত একটি রেডিও চ্যানেলে জাহাজের ক্রুরা এই বার্তাটি শুনেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর