Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের ৮ সেতুতে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
৭ এপ্রিল ২০২৬ ২০:৫২ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ২০:৫৩

ইরানের ৮ সেতু লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রেললাইন ও সেতুতে হামলার ঘোষণা দেওয়ার পর এ হামলা চালানো হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) ইসরায়েলি সামরিক বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে নিশ্চিত করেছে, তারা ইরানের ৮টি সেতুর বিভিন্ন অংশে আঘাত হেনেছে।

ইসরায়েলি বাহিনীর দাবি, লক্ষ্যবস্তু করা এসব সেতু ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে ব্যবহার করত। হামলার আওতায় পড়া সেতুগুলো তেহরান, কারাজ, তাবরিজ, কাশান এবং কওমসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এই হামলার মধ্যেই সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননের পশ্চিম বেকা অঞ্চলের মাশঘারা শহর লক্ষ্যবস্তু হওয়ার খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ‘আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর