যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক অবকাঠামোয় হামলা চালালে কঠোর পাল্টা জবাব দেয়া হবে এবং সে প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের বাইরেও বিস্তৃত হতে পারে বলে সতর্ক করেছে ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
মঙ্গলবার (৭ এপ্রিল) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়েছিলেন, ইরান যদি হরমুজ প্রণালী খুলে দিতে সম্মত না হয়, তবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোতে হামলা চালাবেন।
বিপ্লবী গার্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আমেরিকা ও তার সহযোগীদের অবকাঠামোর এমন ক্ষতি করব যা তাদের এবং এই অঞ্চলের মিত্রদের বহু বছরের জন্য তেল ও গ্যাস থেকে বঞ্চিত করবে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমেরিকান নেতাদের সেই সক্ষমতা নেই যে তারা আমাদের লক্ষ্যবস্তু হতে পারে এমন গুরুত্বপূর্ণ সম্পদগুলোর হিসাব মেলাবে। তারা যদি আমাদের অবকাঠামোতে হামলা চালায়, তবে আমাদের যুদ্ধবিমানগুলোর আওতায় তাদের সব সম্পদই থাকবে।