Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১ এপ্রিল ২০২৬ ১৮:২৩ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ১৯:৩০

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার বিষয়টি তিনি গুরুত্বসহকারে বিবেচনা করছেন। ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে মিত্রদের সমর্থন না পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়ে তিনি ভাবছেন বলে জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ন্যাটো একটি ‘কাগুজে বাঘ’-এ পরিণত হয়েছে এবং এ জোটের কার্যকারিতা নিয়ে দীর্ঘদিন ধরে তার সন্দেহ রয়েছে।

সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি ন্যাটোতে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, বিষয়টি এখন পুনর্বিবেচনারও বাইরে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি কখনোই ন্যাটো নিয়ে সন্তুষ্ট ছিলাম না। সবসময়ই জানতাম, তারা হলো কাগুজে বাঘ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বিষয়টি জানেন।’

ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এ সামরিক জোট নিয়ে ট্রাম্পের সংশয় নতুন নয়। তবে সম্প্রতি আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তার এ মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর