Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হরমুজে গিয়ে নিজেদের তেল নিজেরাই আনুন— মিত্রদেশগুলোকে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ ২০২৬ ১৮:৫৭ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ ২০:৩১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরান যুদ্ধে যোগ না দেওয়ায় যুক্তরাজ্যসহ মিত্রদেশগুলোর সমালাচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘হরমুজ প্রণালিকে ঘিরে নিষেধাজ্ঞার কারণে যারা (যুক্তরাজ্যের মতো দেশ) জেট ফুয়েল পেতে সমস্যায় পড়ছে, তাদের কিছুটা দেরিতে হলেও সাহস জোগাড় করে প্রণালিতে গিয়ে নিজেদের তেল নিজেরাই নিয়ে আসা উচিত।’

মঙ্গলবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প আরও লিখেছেন, ‘যেসব দেশ হরমুজ প্রণালির কারণে জেট ফুয়েল পাচ্ছে না, যেমন যুক্তরাজ্য—যারা ইরান যুদ্ধে যোগ দেওয়া থেকে বিরত থেকেছে, তাদের জন্য আমার পরামর্শ আছে। প্রথমত, আমাদের কাছ থেকে (জেট ফুয়েল) কিনুন, আমাদের প্রচুর আছে এবং দ্বিতীয়ত, দেরিতে হলেও কিছুটা সাহস গড়ে তুলুন, (হরমুজ) প্রণালিতে যান এবং দখল নিয়ে নিন।’

বিজ্ঞাপন

ট্রাম্প বিশেষভাবে ফ্রান্সকে নিয়ে বলেন, ‘‘ফ্রান্স ‘খুবই অসহযোগী’ ছিল, কারণ তারা রসদবোঝাই বিমানগুলোকে তাদের ভূখণ্ডের ওপর দিয়ে উড়তে অনুমতি দেয়নি। যুক্তরাষ্ট্র এটি মনে রাখবে।’’

যেসব দেশ ইরানের নেতৃত্বকে উৎখাতের অভিযানে অংশ নেয়নি, তাদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘নিজেদের হয়ে লড়াই করতে শিখতে হবে, যুক্তরাষ্ট্র আর তোমাদের সাহায্যে থাকবে না, যেমন তোমরা আমাদের জন্য ছিলে না।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর গুরুত্বপূর্ণ হরমুজ বন্ধ করে দেয় ইরান। যেখান দিয়ে বিশ্বের ২০ শতাংশ জ্বালানি সরবরাহ হয়। হরমুজ প্রণালি বন্ধ থাকায় জ্বালানির দাম দিন দিন বেড়েই চলছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর