Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবের বাদশাহকে নিয়ে ট্রাম্পের অশালীন মন্তব্য, সমালোচনার ঝড়

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৬ ০০:৫২ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১২:২৯

২০১৭ সালের ২১ মে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত আরবি ইসলামিক আমেরিকান শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। ছবি: আনাদুলু এজেন্সি।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তিনি বলেছেন, তিনি প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রভাব দেখে সৌদি অবাক হয়েছে। এখন তার এই প্রভাবের জন্য সৌদি এবং দেশটির বাদশাকে তার প্রতি অনুগত থাকতে হবে।

শুক্রবার (২৭ মার্চ) মিয়ামিতে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প এসব কথা বলেন।

তিনি বলেন, যখন তিনি (সর্বশেষবার) সৌদি সফরে গিয়েছিলেন সৌদি বাদশাহ তাকে অস্বাভাবিক উষ্ণতা দেখিয়েছিলেন। এমনকি বাদশাহ সালমান শারীরিকভাবে দুর্বল থাকলেও তাকে সঙ্গ দিয়েছেন। তাকে ধরে বসা থেকে উঠেছেন। যা অন্য আর কোনো মার্কিন প্রেসিডেন্ট বা রাজনীতিবিদের সঙ্গে সৌদির বাদশাহ করেননি।

বিজ্ঞাপন

সৌদি বাদশাহ ও যুবরাজের সঙ্গে ব্যক্তিগত বৈঠকের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘কিছুদিন আগে আমরা একসঙ্গে ছিলাম। তিনি আমার দিকে তাকিয়ে বললেন—অবিশ্বাস্য, এক বছর আগে আপনারা ছিলেন মৃত একটি দেশ, আর এখন আপনারা বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় (হটেস্ট) দেশ। তিনি ভাবেননি যে এটা ঘটবে।’

এরপর সৌদির বাদশাকে নিয়ে অশালীন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, সৌদির বাদশা কখনো ভাবেননি যে তার আমাকে তোষামোদ করতে হবে (আমার পশ্চাৎদেশে চুমু খেতে হবে)। একেবারেই ভাবেননি। তিনি ভেবেছিলেন আমি আর দশটা প্রেসিডেন্টের মতোই আরেকজন মার্কিন প্রেসিডেন্ট হব, যে কিনা ব্যর্থ, যার দেশ অধঃপতনে যাচ্ছে। কিন্তু এখন তাকে আমার সঙ্গে ভালো ব্যবহার করতে হচ্ছে। তাকে বলে দেবেন, তিনি যেন আমার সঙ্গে ভালো ব্যবহার করেন।’

এদিকে ট্রাম্পের এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকে তার কঠোর সমালোচনা করেছেন।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর