Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৬ ১৯:২০ | আপডেট: ২৮ মার্চ ২০২৬ ২২:২৭

ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ অব্যাহত থাকা অবস্থায় ইরানের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত এক সমাবেশের স্থলে টহল যানে বসানো মেশিনগান হাতে দায়িত্বরত এক হুতি পুলিশ সদস্য। ছবি: রয়টার্স

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা নিশ্চিত করেছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর তারা প্রথমবারের মতো ইসরায়েলে সরাসরি হামলা চালিয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

হুতি গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান, লেবানন, ইরাক এবং ফিলিস্তিন ভূখণ্ডে চলমান হামলার প্রতিবাদে তারা ইসরায়েলের ‘সংবেদনশীল সামরিক স্থাপনা’ লক্ষ্য করে একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

গোষ্ঠীটি আরও হুঁশিয়ারি দিয়েছে, সব ফ্রন্টে এই আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই রুখে দিতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর