Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের আলটিমেটাম, বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৬ ১০:৪৮ | আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১২:৪৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম এবং ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণার পর আজ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।

একদিকে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে প্রণালিটি খুলে না দিলে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। অন্যদিকে ইসরায়েল সতর্ক করেছে, এ যুদ্ধ আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে।

সোমবার (২৩ মার্চ) বার্তা সংস্থা এএফপির খবর অনুযায়ী, গ্রিনিচ মান সময় রোববার (২২ মার্চ) রাত ১০টায় বাজার খোলার পরপরই মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মে মাসের সরবরাহের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে যায়। এতে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গেছে, যদিও পরে সেটা কিছুটা কমেছে।

বিজ্ঞাপন

একই সময়ে নর্থ সি ব্রেন্ট ক্রুড তেলের মে মাসের সরবরাহের দামও সমহারে বেড়ে প্রতি ব্যারেল ১১৩ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে। তবে লেনদেন শুরুর ৪৫ মিনিটের মাথায় তা কিছুটা কমে ১১১ ডলারের আশপাশে নেমে যায়।

প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর আগের দিন ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল যথাক্রমে ব্যারেল প্রতি ৬৭ দশমিক ০২ এবং ৭২ দশমিক ৪৮ ডলার।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর