Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিল্লিতে আবাসিক ভবনে আগুন, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৬ ১৩:৫৬ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৫:৪৪

দিল্লির আগুন লাগা ভবনটি। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগে অন্তত নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) সকালে পালাম মেট্রো স্টেশনের কাছে শ্রীরাম চক এলাকার একটি ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে দিল্লি পুলিশ ও দমকল বিভাগ।

দমকল বিভাগের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৩০টি দমকল ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং এখনও উদ্ধারকাজ চলছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে না।

দমকল নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, সকাল প্রায় ৭টার দিকে গলি নম্বর ২ এলাকার একটি ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

বিজ্ঞাপন

দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উপপুলিশ কমিশনার অমিত গোয়েল জানান, ভবনের ভেতরে প্রায় এক ডজন মানুষ আটকা পড়েছিল। পুলিশ সদস্যরা দমকল বাহিনীর সঙ্গে সমন্বয় করে উদ্ধারকাজে সহায়তা করছেন।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর