Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কাঁপল ইরান

আর্ন্তজাতিক ডেস্ক
৩ মার্চ ২০২৬ ১৫:২৫ | আপডেট: ৩ মার্চ ২০২৬ ১৮:৪৮

তেহরানে একটি পুলিশ স্টেশনে হামলার পরের চিত্র। ছবি: রয়টার্স

ইরানে যখন বাজছে যুদ্ধের দামামা ঠিক তখনই দেশটির গেরাশ অঞ্চলে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

মঙ্গলবার (৩ মার্চ) আল জাজিরার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

উৎপত্তিস্থলে ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর জানা যায়নি।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। হামলায় নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানও পালটা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রোববার (১ মার্চ) দাবি করেছেন, ইরানে হামলায় দেশটি শীর্ষ পর্যায়ের ৪৮ জন নেতা নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

ইরানের নিহত শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে রয়েছেন খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি, সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আবদুল রহিম মৌসাভি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ ও বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) প্রধান মোহাম্মদ পাকপুর।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর