Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
৩ জানুয়ারি ২০২৬ ১৯:২৮ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৬ ২২:০৯

নজিরবিহীন সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলা থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নেওয়ার পর যুক্তরাষ্ট্রের আদালতে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল আদালতে মাদুরোর বিরুদ্ধে একাধিক গুরুতর ফৌজদারি অভিযোগ গঠন করা হয়।

মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এক সংবাদ বিবৃতিতে জানান, মাদুরোর বিরুদ্ধে ‘মাদক-সন্ত্রাসবাদের ষড়যন্ত্র’, ‘কোকেন আমদানির ষড়যন্ত্র’, ‘মেশিনগান ও ধ্বংসাত্মক অস্ত্রের অবৈধ দখল’ এবং ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মেশিনগান ও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহারের ষড়যন্ত্র’সহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

অ্যাটর্নি জেনারেল বলেন, খুব শিগগিরই অভিযুক্তরা যুক্তরাষ্ট্রের আদালতে হাজির হয়ে আমেরিকার বিচারব্যবস্থার মুখোমুখি হবেন। তবে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে নির্দিষ্ট কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বন্ডি আরও বলেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অসাধারণ দক্ষতা ও সফলতার পরিচয় দিয়েছে। তার ভাষায়, ‘এই দুই কথিত আন্তর্জাতিক মাদক পাচারকারীকে আটক করতে যে অত্যন্ত পরিকল্পিত ও সফল অভিযান পরিচালনা করা হয়েছে, তার জন্য আমাদের সাহসী সামরিক বাহিনীর প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার ক্ষমতাসীন প্রেসিডেন্টকে বিদেশের মাটি থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে এনে আদালতে অভিযুক্ত করার ঘটনা আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। বিষয়টি লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ভূমিকা নিয়েও নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩২

আরো

সম্পর্কিত খবর