ঢাকা: টেকনো বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের নতুন স্মার্টফোন উন্মোচন করেছে। এ সিরিজে রয়েছে স্পার্ক ৫০ ফোরজি এবং স্পার্ক ৫০ ফাইভজি ফোন। স্মুথ পারফরম্যান্স, লম্বা ব্যাটারি লাইফ এবং দৈনন্দিন ব্যবহারের বহু স্মার্ট ফিচারে পরিপূর্ণ এই নতুন লাইনআপটি। নতুন নতুন স্টাইলিশ ডিজাইন আর ব্যবহারিক উদ্ভাবনী সব ফিচার নিয়ে স্মার্টফোন বাজারে টেকনোর যাত্রা।
শনিবার (১১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্পার্ক ৫০ ফাইভজি
স্মার্টফোনটি নতুন প্রজন্মের কানেক্টিভিটি এবং শক্তিশালী অলরাউন্ড পারফরম্যান্স নিয়ে এসেছে। ৬.৭৮-ইঞ্চি এইচডি ডিসপ্লের ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকছে। ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ফাইভজি+ প্রসেসর। রয়েছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে সহজেই স্পষ্ট ও প্রাণবন্ত ছবি তোলা যায়।
৬৫০০মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং থাকায় দিনভর চার্জ ব্যাকআপ নিয়েও থাকবে না কোনও দুশ্চিন্তা। ফোনটির সুরক্ষায় ব্যবহার করা হয়েছে মিলিটারি-গ্রেড প্রোটেকশন, আইপি৬৪ ধুলোবালি ও পানি প্রতিরোধ ক্ষমতা। বাড়তি নিরাপত্তার জন্য ফোনের একপাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রাখা হয়েছে। এতে টেকনো এআই, ফ্রিলিংক ২.০ এবং আইওএস-এর সঙ্গে ইনস্ট্যান্ট ট্রান্সফার সুবিধা রয়েছে।
স্পার্ক ৫০ ফোরজি
হেলিও জি৮১ প্রসেসরে চালিত এই ফোনটিতে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির দিক দিয়ে ফোনটি ফাইভজি সংস্করণের চেয়ে এগিয়ে আছে। ৭০০০মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় ফোনটি সহজেই টানা অনেকটা সময় চালানো যায়।
এতে থাকা ডুয়াল স্টেরিও স্পিকার, আইপি৬৪ প্রোটেকশন, ১.৮ মিটার ড্রপ রেজিস্ট্যান্স, আইআর রিমোট কন্ট্রোল, টেকনো এআই, ফ্রিলিংক ২.০ এবং সিগন্যাল এনহ্যান্সমেন্ট চিপ ইত্যাদি সুবিধা রয়েছে। ফলে নিয়মিত ব্যবহারের জন্য এটি একটি পরিপূর্ণ ও কার্যকর স্মার্টফোন হিসেবে খুব সহজেই পছন্দের তালিকায় যোগ হয়ে যেতে পারে।
টেকনো স্পার্ক ৫০ ফোরজি পাওয়া যাবে ৪জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টে ১৭,৪৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) এবং ৬জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টে ১৯,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)। স্পার্ক ৫০ ফাইভজি পাওয়া যাবে ৬জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টে ২৩,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।
নিখুঁত ডিসপ্লে, উচ্চ মানের ক্যামেরা, টেকসই ডিজাইন এবং স্মার্ট ফিচার ইত্যাদি সবকিছু মিলিয়ে স্পার্ক ৫০ সিরিজটি ক্রেতাদের জন্য স্টাইলিশ ও পারফরম্যান্সভিত্তিক স্মার্টফোনের ক্ষেত্রে টেকনো-র অবস্থানকে আরো জোরদার করে তোলে। বিস্তারিত: www.tecno-mobile.com/bd