Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে উন্মোচন হলো ভিভো ভি৭০এফই এবং ভি৭০

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ২০:০৭

ঢাকা: ভ্রমণ মানেই নতুন কিছু আবিষ্কার আর মুহূর্তগুলো ফ্রেমবন্দি করা। তবে ল্যান্ডস্কেপ শ্যুট বা শহরের অলিগলিতে ছবি তুলতে দূরত্ব, অপ্রয়োজনীয় বস্তু বা স্বল্প আলোর মতো চ্যালেঞ্জগুলো নিখুঁত ছবির পথে বাধা হয়ে দাঁড়ায়। স্মার্টফোন ব্যবহারকারীদের এই অভিজ্ঞতায় পরিবর্তন আনতে ভিভো আজ (৯ এপ্রিল) দেশের বাজারে উন্মোচন করেছে ট্রাভেলের সেরা সঙ্গী ভিভো ভি৭০ এফই। একইসঙ্গে নিয়ে এসেছে ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভি৭০।

ভিভো ভি৭০ এফই নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে ২০০ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা, ১/১.৫৬-ইঞ্চি এইচপি ফাইভ সেন্সর, ৩০ গুণ জুম এবং সিআইপিএ ৪.০ স্ট্যাবিলাইজেশন। ছবিতে আলাদা সৃজনশীলতা যোগ করতে রয়েছে এআই ম্যাজিক ল্যান্ডস্কেপ। এ ছাড়া এআই ইরেজ ৩.০ ও এআই রিটাচ ফিচার দিয়ে ছবির অপ্রয়োজনীয় অংশ সহজেই মুছে ফেলা যায়, আলাদা এডিটিং ছাড়াই।

বিজ্ঞাপন

মিউজ পার্পেল রঙের শিফটিং গ্রেডিয়েন্ট ও সূক্ষ্ম টেক্সচার ডিভাইসটিকে দেয় প্রিমিয়াম ও নজরকাড়া লুক। পাশাপাশি পাওয়া যাবে ওশান ব্লু রঙেও। মাত্র ৭.৫৯ মিমি পাতলা হলেও এতে রয়েছে ভ্রমণে সারাদিনের ব্যাকাপের জন্য শক্তিশালী ৭০০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি, ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ, ৫ বছরের ব্যাটারি হেলথ এবং ২৪-স্তরের সিকিউরিটি প্রোটেকশন।

ডিভাইসটির ডিসপ্লেতে আছে ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে, মাত্র ১.৮৬ মিমি বেজেল। স্মুথ পারফরম্যান্সের জন্য আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর ও অরিজিন ওএস৬। যার অরিজিন আইল্যান্ড এবং স্মুথ ইঞ্জিন ফিচার ব্যবহারকে করে আরও সহজ। এ ছাড়া আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং থাকায় এটি পানি ও ধুলাবালি প্রতিরোধে সক্ষম।

নতুন উন্মোচিত হওয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোনে রয়েছে অ্যারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, ১.২৫ মিমি পাতলা বেজেল এবং এর ম্যাট ব্রাউন ফিনিশ একে দেয় প্রিমিয়াম ও ক্লাসিক লুক। এ ছাড়া ৫০ মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরা, ও ৪কে ৬০ এফপিএস ভিডিও এবং এআই স্টেজ মোড, পেশাদার ফটোগ্রাফির জন্য আদর্শ।

ভিভো ভি৭০ এফই (৮জিবি + ২৫৬জিবি)-এর মূল্য ৫৬,৯৯৯ টাকা এবং (১২জিবি+ ২৫৬জিবি)- এর মূল্য ৬৫,৯৯৯ টাকা। ভিভো ভি৭০ (৮জিবি + ২৫৬জিবি)-এর মূল্য ৬৮,৯৯৯ টাকা থেকে এবং (১২জিবি + ৫১২জিবি)-এর মূল্য ৮৭,৯৯৯ টাকা।

আজ থেকে শুরু হলো ভিভো ভি৭০ সিরিজের প্রি-অর্ডার। প্রি-অর্ডারের সঙ্গে থাকছে ০% ইএমআই সুবিধা। ভি৭০-এর সঙ্গে রিরো ডব্লিউ৭ এবং ভি৭০ এফই-এর সঙ্গে ডব্লিউ১ এসই স্মার্টওয়াচ পাওয়া যাবে। পাশাপাশি vivo.com-এ সর্বোচ্চ ৮৭,৯৯৯ পয়েন্ট পর্যন্ত মেম্বারশিপ সুবিধাও থাকছে।

সারাবাংলা/এনএল/এসএস