Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যদের নিয়ে ক্যানসার সচেতনতা সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ২১:০৩

নারায়ণগঞ্জে ক্যানসার সচেতনতা সেমিনারে অংশ নেওয়া সদস্যরা।

ঢাকা: নারায়ণগঞ্জে পুলিশ সদস্যদের অংশগ্রহণে ক্যানসার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘আমরা নারী’, সিওক হেল্থকেয়ার ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) নারায়ণগঞ্জ পুলিশ লাইনসের মাল্টিপারপাস হলে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চীনের ক্যান্সার বিশেষজ্ঞ লিন জিং (অ্যাসোসিয়েট চিফ ফিজিশিয়ান ও ভাইস ডিরেক্টর, ইন্টারন্যাশনাল অনকোলজি ওয়ার্ড, মডার্ন ক্যান্সার হাসপাতাল অব গুয়ানজু, চীন)। তিনি ক্যান্সারের আধুনিক চিকিৎসাপদ্ধতি, আন্তর্জাতিক মানের চিকিৎসাসুবিধা ও প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার তাসমীন আক্তার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম হোসেন, মো. হাসিনুজ্জামান এবং সিওক হেল্থকেয়ারের কো-ফাউন্ডার ফারহানা হাসনা তুলি।

আয়োজক প্রতিষ্ঠান ‘আমরা নারী’-এর প্রতিষ্ঠাতা, প্রধান সমন্বয়কারী ও মুখপাত্র এম. এম. জাহিদুর রহমান (বিপ্লব) বলেন, ‘স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতার মাধ্যমে ক্যান্সারের মতো মরণব্যাধি থেকে সমাজকে সুরক্ষিত রাখতে গণমাধ্যম ও জনসম্পৃক্ততার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এ ছাড়া, তিনি ভবিষ্যতেও এ ধরনের জনহিতকর কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সারাবাংলা/এমএইচ/এআর