Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৭৯

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৯ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৭

ডেঙ্গু। প্রতীকী ছবি

ঢাকা: দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এসময়ে আরও ২৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ১৭৫ জন এবং নারী ১০৪ জন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২, ঢাকা উত্তর সিটিতে ৩৩ এবং ঢাকা দক্ষিণ সিটিতে ৬৪, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৩৭ হাজার ২০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৪৭ জনের।

এর আগে, গতকাল শুক্রবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত কারো মৃত্যু হয়নি।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন। এছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪০ জন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর