Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী দাখিলের নতুন নির্দেশনা জারি

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০১

বাংলাদেশ ব্যাংক। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: নিরীক্ষিত আর্থিক বিবরণী দাখিল সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং তদারকি কার্যক্রমকে আরও শক্তিশালী ও আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলা‌দেশ ব্যাংকের সুপারভাইজরি পলিসি অ্যান্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট থে‌কে এক সার্কুলারে এ তথ্য জানা‌নো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের জারিকৃত সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত)-এর ৪০ ধারা অনুযায়ী তফসিলি ব্যাংকগুলোকে হিসাব বছর সমাপ্ত হওয়ার দুই মাসের মধ্যে অনুমোদিত নিরীক্ষিত আর্থিক বিবরণী বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে।

বিজ্ঞাপন

নির্দেশনা অনুযায়ী—

  • অনুমোদিত নিরীক্ষিত আর্থিক বিবরণীর তিনটি কপি
  • মুদ্রিত বার্ষিক প্রতিবেদন (Annual Report)-এর একটি কপি
  • সংশ্লিষ্ট ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্টে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে

এতে বলা হয়, ব্যাংকগুলোকে সময়মতো আর্থিক বিবরণী প্রস্তুত, নিরীক্ষা ও অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, সুপারভিশন সংশ্লিষ্ট বিভাগগুলো পুনর্গঠন করে রিস্ক বেইজড সুপারভিশন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা ২০২৫ সালের ২৪ ডিসেম্বর এসপিসিডি সার্কুলার নম্বর-০৩ এর মাধ্যমে ব্যাংকগুলোকে জানানো হয়েছিল।

নতুন সার্কুলার অনুযায়ী, ২০২৫ ভিত্তিক এবং পরবর্তী সময়ে প্রস্তুতকৃত সকল আর্থিক বিবরণীর ক্ষেত্রে এ নির্দেশনা বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে।

এ নির্দেশনার মাধ্যমে ২০১৩ সালের ১০ অক্টোবর জারিকৃত ডিওএস সার্কুলার নম্বর-০৩ বাতিল বলে গণ্য হবে বলে জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষিত আর্থিক বিবরণী দাখিল নিশ্চিত করা গেলে ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে এবং ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রম কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

সারাবাংলা/এসএ/এইচআই
বিজ্ঞাপন

আরো